1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোবাইল হ্যাকিং: আধুনিক যুগের এক ভয়াবহ হুমকি

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

তানভীর আহমদ রাহী

বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব, আর সেই কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো অ্যাপগুলোর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এসব অ্যাপের মাধ্যমে মানুষ মুহূর্তেই খবরাখবর নিতে পারছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে এই সুবিধাগুলো এখন হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপ হ্যাকিংয়ের শিকার হচ্ছে, ফলে ব্যবহারকারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাকাররা অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে, ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছে। এমনকি অনেক ক্ষেত্রে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ব্যবহারকারীদের। এর ফলে অনেকেই মানসিক চাপে ভুগছেন, এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হবে। তাই দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হ্যাকারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা, যাতে মানুষ সহজে প্রতারণার শিকার না হয়। আমাদের সকলেরই উচিত অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং সন্দেহজনক লিংক বা বার্তা সম্পর্কে সতর্ক থাকা। সাইবার নিরাপত্তা নিশ্চিত হোক, নিরাপদ থাকুক আমাদের ডিজিটাল জীবন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews