1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তারুণ্যের প্রাণশক্তি, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চেতনা বিকাশের লক্ষ্যে হবিগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “তরুণ প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে।”

তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণদের একটি অংশ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে তাদের প্রাণশক্তিকে ইতিবাচক ও সৃজনশীল কাজে লাগানো সম্ভব। এজন্য মাঠ, ক্রীড়া সামগ্রী এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সুস্থ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার অন্যতম হাতিয়ার। জেলার বিভিন্ন পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্রীড়া সামগ্রী পেয়ে সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার জন্য নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews