1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
নিজেকে গড়ুন, সময়ই আপনার পরিচয় তুলে ধরবে গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া… চুনারুঘাটে ‘স’ মিলে অভিযান: প্রায় সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জে মামলার আসামি আওয়ামী লীগ নেতা সজীব আলী প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন মজুরি দাবিতে ৫ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট চুনারুঘাটে শিক্ষককে শিক্ষার্থীর ঘুসি: অতপর: শিক্ষাপ্রতিষ্ঠানে যা যা ঘটলো! কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ ডেঙ্গুর ভয়াবহ থাবায় অক্টোবরেই ১৫৫ মৃত্যু, দায় নেবে কে? নভেম্বরেই প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস বিতরণ শুরু

চুনারুঘাটে ‘স’ মিলে অভিযান: প্রায় সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

আব্দুল জাহির মিয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি ‘স’ মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি ‘স’ মিলে কালেঙ্গা বনের বিট অফিসার আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক, চুনারুঘাট, হবিগঞ্জ-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেগুন, আকাশমনি এবং মেহগনি গাছের মোট ১৬ টুকরা গোল কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৪.৭৪ ঘনফুট।

অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে কাঠগুলো জব্দ করার পর চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews