1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দিচ্ছেন বিজিবি সদস্যরা। তাঁদের আন্তরিকতা ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পূজা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

মাধবপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন রায় বলেন, হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য প্রাচীনকাল থেকেই রয়েছে। এবার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক ভূমিকা তাঁদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews