1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মাধবপুরে ওয়ারেন্টভুক্ত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে মারামারির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শ্রমিক লীগ নেতা ফজলুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খড়কি সড়ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফজলুল হক খড়কি গ্রামের হামিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গ্রামে সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘মারামারির মামলায় আদালতের পরোয়ানা থাকায় ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews