1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গাজীপুর ইউনিয়নে আশেকে রাসূলদের মিলনমেলায় জায়গা নাপেয়ে সড়কেও দাঁড়িয়ে অংশ নেন অনেকে জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে? মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন মৌলভীবাজারে বিরতিহীন বাস আটক, চরম যাত্রী ভোগান্তি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ(মঙ্গলবার) সকাল ১১ টায় বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে এসএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন থেকে পাঠের মাধ্যমে। এরপর কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়া ও সৃজনশীল কাজে যুক্ত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,আমাদের বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফল। আগামীতেও শিক্ষার এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দ.ক/এআরআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews