1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে জনতার হাতে গাঁজাসহ আটক কারবারির পুলিশ আসার আগেই পলায়ন চুনারুঘাটে সাংবাদিক ও জনতার অভিযানে গাঁজা আটক সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা শিশু অধিকার লঙ্ঘন: ঝরে যাচ্ছে শৈশব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার নতুন লেখকদের উদ্দেশ্যে তাইজুল ইসলামের ছোটগল্প- বাঁশ হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ ক্যাডার অনিক এখন মিরপুরের মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক ​ আমু চা বাগান মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৬) বাস্তবায়নাধীন এ কর্মসূচি জিওবি খাতের আওতায় পরিচালিত হয়। শুক্রবার (১৯জুন) বানিয়াচং উপজেলার বিভিন্ন জায়গায় অনুুষ্ঠিত হয় এই কার্যক্রম।

অনুষ্ঠানটি বানিয়াচং উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের নতুন বাজার ও নতুন বাজার সিএনজি স্ট্যান্ড, ইউনিয়ন অফিস এলাকায় আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পল্লী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা, শিশু অধিকার, মাদকবিরোধী বার্তা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। শিল্পীরা গান ও নাট্যরূপের মাধ্যমে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এ ধরনের আয়োজন গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, জনসচেতনতা বৃদ্ধিতে সংস্কৃতিনির্ভর কার্যক্রমকে আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews