বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তদারকি না থাকায় উদ্বেগ হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন একটি নিখোঁজ সংবাদ: সন্ধ্যান চায় পরিবার একটি নিখোঁজ সংবাদ  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে জনতার হাতে ধৃত মাদক ব্যবসার সহযোগি পুলিশ হেফাজতে সৃজনশীলতা বিকাশে থিয়েটার মুরারিচাঁদের তিন দিনব্যাপী কর্মশালার শুভ সূচনা বাহুবলে প্রশাসনের অভিযানে ইয়াবাসেবী যুবকের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে ৬০০ ঘণ্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও পুরস্কার বিতরণ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আল আমিন সাঈফী: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাস্তবায়িত ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার প্রশিক্ষণার্থীদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং সেরা আয়কারী (টপ আর্নার) প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বাস্তবায়নে পরিচালিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সপ্তাহে ৬ দিন করে টানা তিন মাসে মোট ৭৫ কর্মদিবসে ৬০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের উপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও টপ আর্নারদের মাঝে পুরস্কার তুলে দেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরউদ্দিন। এ সময় তিনি বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য বৈশ্বিক কর্মবাজারে নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ দিন দিন বাড়ছে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক সুদেব মজুমদার, শফিকুল ইসলাম রানা এবং মৃত্যুঞ্জয় দাস। তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা ডিজিটাল দক্ষতা, ফ্রিল্যান্সিং এবং অনলাইন মার্কেটপ্লেসে কাজের বিভিন্ন বিষয় নিয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কোর্স সফলভাবে সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews