Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে কোটি টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ

By কালনেত্র
নভেম্বর ৩, ২০২৫ 1 Min Read
০

 

মহিবুর তালুকদার শিবলু, সীমান্ত প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৮ লক্ষ ১৪ হাজার ৮৪০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, বিভিন্ন প্রকার বিস্কুট, বাসমতি চাউল, কম্বল ও যানবাহন আটক করে।

রবিবার (২নভেম্বর) ৮:৩০ ঘটিকার সময় সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশী করে ভারত হতে অবৈধপথে আনা বিপুল পরিমান ভারতীয় জিরাসহ ট্রাকটি আটক করে, যার মূল্য ৬৪ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও এই স্থানে আরোও পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বলসহ একটি পিকআপ আটক করা হয়, যার মূল্য ৩১ লক্ষ ২৯ হাজার ৮৪০ টাকা।

অপরদিকে ০২ নভেম্বর সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা, ০১ বোতল মদ, এবং ০৬ বোতল বিয়ার জব্দ করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৫৩ হাজার টাকা।

পরিচালিত অভিযানগুলোর ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।”

জব্দকৃত সকল মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে এবং গাঁজা, বিয়ার এবং মদ মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে গাজীপুর ইউনিয়ন প্রবাসী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Next

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য তৈরির দায়ে হানিফ বেকারীকে জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র