1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালিত হয় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে।

এ সময় অভিযুক্তের কাছ থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শামীম মিয়া (৩২), তিনি দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি মোঃ মাহাবুব মোরশেদ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শামীম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট