1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার”

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

উপকারভোগীর বৃত্তান্ত 

নাম: মোঃ মরম আলী
ঠিকানা: লাতুর গাঁও
বয়স: ২৮ বছর
প্রদানকৃত সহায়তা: একটি মিশুক গাড়ি
মোট ব্যয়: ৮৫,১৫০ টাকা

মোহাম্মদ মরম আলী পাঁচ সদস্যের একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি টমটম চালিয়ে পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করতেন। কিন্তু এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন টমটমটি বিক্রি করতে বাধ্য হন তিনি।

ফলে চিকিৎসার ব্যয় ও পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। কর্মহীন হয়ে পড়ায় পরিবারের ভরণ-পোষণ নিশ্চিত করাও তাঁর জন্য কঠিন হয়ে ওঠে।

তাঁর এই পরিস্থিতি বিবেচনায় আলোর অঙ্গীকার কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৮৫,১৫০ টাকা ব্যয়ে তাঁকে একটি মিশুক গাড়ি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো, তাঁর কর্মসংস্থানের সুযোগ পুনরায় সৃষ্টি করা, নিয়মিত আয়ের পথ সুগম করা এবং পরিবারটির আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করা।

আলোর অঙ্গীকার বিশ্বাস করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং তাঁর পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

মানবতার সেবায়, কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে আলোর অঙ্গীকার — প্রতিশ্রুতিবদ্ধ

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews