1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময় 

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় সাংবাদিকতা, স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ-এর চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, নির্বাহী সদস্য ও দ্য ডেইলি অবজারভার-এর চুনারুঘাট প্রতিনিধি জিলানী আকঞ্জী, রাসেল তালুকদার, সদস্য মনির মিয়া, সোহাগ মিয়া, তানভীর তালুকদারসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময়কালে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য হলো সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের অধিকার তুলে ধরা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখা।

নবীন-প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্যের মাধ্যমে চুনারুঘাট মডেল প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews