1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে পুলিশের অভিযানে তাতীলীগের আহ্বায়ক রাসেল গ্রেপ্তার আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ চুনারুঘাটে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রবাসীর ঘর থেকে অস্ত্রসহ যুবক আটক শব্দের শরীরে কবির আত্মার বসবাস, কবিতার রাজ্যে প্রত্যেক কবিই এক একটি স্বতন্ত্র ভূবন যে কলম স্বপ্ন দেখায়, যে সাহিত্য সমাজ বদলায়; সৃজনশীল লেখকের আনন্দ ও শক্তি আট বছর পর নির্বাচনের সুযোগ: বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা চুনারুঘাটে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ

বাহুবলে পুলিশের অভিযানে তাতীলীগের আহ্বায়ক রাসেল গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বাহুবলে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে উপজেলা তাতীলীগের আহ্বায়ক ও জেলা তাতীলীগের সদস্য রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার-সাটিয়াজুরী সড়কে রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি বাহুবল উপজেলা তাতীলীগের আহ্বায়ক এবং হবিগঞ্জ জেলা তাতীলীগের সদস্য হিসেবে পরিচিত।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নতুন বাজার-সাটিয়াজুরী সড়কের রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে রাসেল মিয়া ও তার সহযোগীরা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও রাসেল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে উপজেলা তাতীলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews