1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস সঞ্জীব চৌধুরী : যার কবিতাই গান, গানেই বিপ্লব কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা সীমান্তে নীরব আত্মত্যাগ দামোদরপুর শ্মশানঘাটের সেবক ঘরের টিন উদ্ধার করেছে পুলিশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান নিয়ে তোলপাড়! দরিদ্রের অনুদান গেল স্বজনদের পকেটে?

প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বের প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

একজন সাংবাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত অবশ্যই হওয়া উচিত। তবে সংবাদ প্রকাশের জের ধরে কোনো সাংবাদিককে হয়রানি বা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে বলে দাবি সাংবাদিক সমাজের।

আমরা কালনেত্র পরিবার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সাংবাদিক হুমায়ুন কবিরের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সাংবাদিকতার কণ্ঠরোধ নয়, সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক।

কালনেত্র 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews