1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ১ চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান গ্রেপ্তার নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক নিতে হবে: প্রধানমন্ত্রী অর্থের অভাবে বন্ধ ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নির্মাণকাজ, দুশ্চিন্তায় শিক্ষার্থী ও কর্তৃপক্ষ চুনারুঘাটে মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ চুনারুঘাটে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৩০ কৃষক পেলেন কৃষিঋণ বাহুবলে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের পরিকল্পনা মেয়ের জন্মদিনে লিটনের ব্যাটে ভালোবাসার শতক মুখস্থনির্ভর শিক্ষা থেকে জ্ঞানভিত্তিক ব্যবস্থায় যেতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আকরাম ইমরান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে (রাত আনুমানিক ১টার দিকে) উপজেলার আমুরোড বাজার এলাকা থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আকরাম ইমরান উপজেলার বনগাঁও গ্রামের মৃত আওয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আকরাম ইমরান মদ্যপ অবস্থায় আমুরোড বাজারের একটি কসমেটিকসের দোকানে হামলা ও ভাঙচুর চালান। এছাড়া, এর আগে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে আমুরোড বাজারে একটি মিছিল বের করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews