1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের নতুন ডিসি জাকির হেসেন লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ  চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় হবিগঞ্জে বালিখাল ব্রিজে প্রতিদিন যানজট : স্থায়ী সমাধানে নতুন ব্রিজ নির্মাণের দাবি যাঁর আদর্শে বদলে গেছে পৃথিবী: ইতিহাসের বিস্ময় মুহাম্মদ (সা.) চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত দেশে ১০ জনের ৭ জনই জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত একজন মানুষের জীবনের সব গল্প কি আমরা জানি?

চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো (১২.৪৮ ঘনফুট) চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাহাদী হাসান এর নেতৃত্বে এবং বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশে অভিযান টি পরিচালিত হয় কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন সহ বনকর্মীদের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারকালে ১২.৪৮ ঘনফুটের ৯ টুকরো চিকরাশি কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন।

এ বিষয়ে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বন সম্পদ রক্ষায় বন বিভাগের এমন অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews