1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে রাতের আধারে যুবলীগের ঝটিকা মিছিল: আটক পৌর যুবলীগ নেতা কারাগারে সমাজ ও মানুষের কল্যাণে সেলিম আহমেদের নিঃস্বার্থ অবদান চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ অনৈতিক শিক্ষা ভালো জাতি গড়তে পারে না হবিগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ চুনারুঘাটে আন-নূর ইসলামিক মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে পরামর্শ সভা আহম্মদাবাদে নিম্নমানের চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ: চরম অসন্তোষ ড. এম এ রশীদ : প্রকৌশল জগতের এক উজ্জল নক্ষত্র বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা

হবিগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, কম্বল, বাংলা মদ এবং বীজ আলু জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৯৮৩/এম থেকে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং গত ০৭ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান আসতে দেখে কাভার্ড ভ্যানটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল উক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাভার্ড ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট এবং ভারতীয় কম্বল জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

অপরদিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহলদল কর্তৃক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭ নভেম্বর বিকাল আনুমানিক ৪টায় তেলিয়াপাড়া বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সানুমাজার নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ০৮ লিটার বাংলা মদ এবং ৫৯ কেজি বীজ আলু জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য এবং পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫,৩৫০/- (পাঁচ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল এবং বীজ আলু যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।*

জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ পণ্যে আটকের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়*, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মালামাল জব্দ ও ২৬ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews