1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ চুনারুঘাটের প্রমার গৌরবময় সাফল্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি, ভেকু জব্দ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত জেল থেকে বেরিয়ে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চালে অনিয়ম: নিম্নমানের আতব চাল নিয়ে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের তীব্র অসন্তোষ ধ্বংসের পথে লাখাইয়ের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার দেড়শ বছরের পুরোনো বাড়ি হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে স মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার, বনবিভাগের অভিযান চান্দপুরে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা একক মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরে দখলে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম তালুকদার। বিষয়টি নিয়ে সরকার পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘ আইনি লড়াই চলে।

অবশেষে আদালত স্থানীয় সরকারের পক্ষে রায় প্রদান করলে, অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে চুনারুঘাট উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) চুনারুঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাস্তা দখল করে নির্মিত ‘তালুকদার বাড়ি’ নামাঙ্কিত একটি বিশাল কংক্রিটের গেইট বা তোরণ ভেঙে ফেলা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তাটি মূলত ১৬ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও, এই তোরণটি নির্মাণের ফলে রাস্তার ১২ ফুটই বেদখল হয়ে পড়েছিল। মাত্র ৪ ফুট জায়গা অবশিষ্ট থাকায় সাধারণ মানুষের যাতায়াত এবং ভবিষ্যতে পুরো রাস্তাটিই পুরোপুরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল।

সরকারি সম্পত্তি এবং সাকুল্ল জায়গা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ অবমুক্ত করতেই এই তোরণটি অপসারণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews