1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি, ভেকু জব্দ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত জেল থেকে বেরিয়ে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চালে অনিয়ম: নিম্নমানের আতব চাল নিয়ে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের তীব্র অসন্তোষ ধ্বংসের পথে লাখাইয়ের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার দেড়শ বছরের পুরোনো বাড়ি হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে স মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার, বনবিভাগের অভিযান চান্দপুরে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাদক ব্যবসায় আরও বেপরোয়া পিন্টু-ইলিয়াস, এবার ঢাল করা হচ্ছে নারীদের! চুনারুঘাটের ঘনশ্যামপুরে পিন্টু-ইলিয়াসকে ঘিরে নতুন করে আলোচনা

চুনারুঘাটে সরকারি সম্পত্তি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় বিজ্ঞ এডিএম কোর্টের আদেশ অনুযায়ী সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন

চুনারুঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ তৌফিক আনোয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত পানছড়ি এলাকায় বিজ্ঞ এডিএম কোর্টের নির্দেশ মোতাবেক সরকারি খাস খতিয়ানভুক্ত একটি কবরস্থানের সীমানা নির্ধারণ ও চিহ্নিতকরণ কাজ সম্পন্ন করা হয়। এ সময় বিরোধীয় পক্ষসমূহকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ কাজ শেষে বিকেল ৫.৩০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত বনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের আইনগত ব্যবস্থা ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews