1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত জেল থেকে বেরিয়ে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চালে অনিয়ম: নিম্নমানের আতব চাল নিয়ে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের তীব্র অসন্তোষ ধ্বংসের পথে লাখাইয়ের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনার দেড়শ বছরের পুরোনো বাড়ি হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে স মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার, বনবিভাগের অভিযান চান্দপুরে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাদক ব্যবসায় আরও বেপরোয়া পিন্টু-ইলিয়াস, এবার ঢাল করা হচ্ছে নারীদের! চুনারুঘাটের ঘনশ্যামপুরে পিন্টু-ইলিয়াসকে ঘিরে নতুন করে আলোচনা প্রধানমন্ত্রী’র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ

লংলা কলেজে সংবর্ধণা ও নবীন বরণ’২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আজ ৪ নভেম্বর বুধবার লংলা আধুনিক ডিগ্রি কলেজে মৌলভীবাজার এর সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু এর সংবর্ধণা ও একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ‘২৬ বর্ণঢ্য ভাবে অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্নিংবডির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদের সভাপতিত্বে, কোরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সংবর্ধণা অনুষ্ঠান, নবীন বরণ অনুষ্ঠান, সম্মাননা প্রদান অনুষ্ঠান ও নজরুল বর্ষের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ আলোচনা সভয় প্রধান অতিথির বক্তৃতায় মৌলভীবাজার ২ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম শোকর এমপি বলেন, লংলা আধুনিক ডিগ্রী কলেজ এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সুচারুভাবে, আমি এ কলেজটি জাতীয়করণের বলিষ্ঠ চেষ্টা চালিয়ে যাব। তিনি অনুষ্ঠানে কলেজে একটি পুরস্কার চালুর ঘোষণা দেন। সভায় কলেজ গভর্নিংবডির সভাপতি জামিল আহমেদ চৌধুরী কলেজে একটি বৃত্তি চালু করার কথা বলেন।

স্বাগত বক্তব্য রাখেন মো: নজমুল হোসেন, আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মো: আতাউর রহমান, বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিপার উদ্দিন আহমদ , বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, এম. এস জামান মতিন, আবদুল জলিল জামাল, সহকারী অধ্যাপক নাজমা বানু, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেবনাথ, হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক, সুরজিত কুমার দেব, প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান , প্রভাষক মাহবুবুর রহমান, নারী নেত্রী সুফিয়া রহমান, আব্দুল মোক্তারি মনু, হাবিবুর রহমান খয়াজ, আব্দুল মুহিত চৌ:, হাবিবুর রহমান খয়াজ, আব্দুল মুহিত চৌধুরী, অ্যাড. আহমদুর রহমান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করে সহকারী অধ্যাপক গোলাপ মিয়া, প্রভাষক শাফায়েত উল্লাহ ও প্রদর্শক সমরেশদাস রায়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews