1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল  মনমোহিনীর অদম্য সাফল্য: সিলেট সরকারি মহিলা কলেজ হতে জিপিএ-৫ অর্জন চুনারুঘাটে এইচএসসি’র ফলাফলে সেরা সাফল্য জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন  মাধবপুরে ওয়ারেন্টভুক্ত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার শিশুদের মধ্যে যেসব ঘাটতি দেখছেন শিক্ষকেরা সমাজ সংস্কারযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিউরের গল্প ইতিহাসে যুদ্ধ ছাড়া কি কোনো যুগ ছিল নিজেকে গড়ুন, সময়ই আপনার পরিচয় তুলে ধরবে

চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ

মহিবুর তালুকদার শিবলু
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৭ জন। অকৃতকার্য হয়েছে ৯৮ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২.৪১ শতাংশ। তবে এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের মোট ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ৩২.৪১ শতাংশ। অন্যদিকে, ৯৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এতসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

দ.ক/এমটিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews