1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী’র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ সাংবাদিকতার মানদণ্ড: ক্লাবের সদস্যপদ নাকি পেশাগত উৎকর্ষ?  চুনারুঘাটে সরকারি সম্পত্তি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চুনারুঘাটে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি ৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ, শ্রমিকের পাশে এমপি পুত্র শাফকাত বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দফাদার পদবি প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল বিষাক্ত সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী’র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জাতীয় পর্যায়ে উশুতে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুড়িয়া গ্রামের কৃতি সন্তান ও হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র শামসুর রহমান আনাছ ‘নতুন কুঁড়ি সিজন-১’ এ জাতীয় পর্যায়ে উশু (-৪৫ কেজি, বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

​তার এই অভাবনীয় সাফল্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ বলেন, শুধু চুনারুঘাট নয় পুরো হবিগঞ্জবাসী আজ গর্বিত। ​দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ ‘নতুন কুঁড়ি সিজন-১’ এর বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সারাদেশের মাত্র ৪০ জন প্রতিভাবান শিশুকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গৌরবময় তালিকায় স্থান করে নিয়েছে চুনারুঘাটের ছোট্ট অ্যাথলেট শামসুর রহমান আনাছ।

​আগামী ৫ নভেম্বর খুলনায় আয়োজিত হতে যাওয়া ‘নতুন কুঁড়ি সিজন-২’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশেষ ৪০ জন প্রতিভাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।খুলনার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃতি খেলোয়াড় শামসুর রহমান আনাছ ও তার কোচ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ। এ সময় জেলা প্রশাসক আনাছের সাফল্যে অভিনন্দন জানান এবং দোয়া করে উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এই উদীয়মান তারকার ভবিষ্যৎ পথচলা আরও উজ্জ্বল ও সফল হোক—এই শুভকামনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসক এবং তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে আনাছ এর জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews