
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং ব্যাকসের সেক্রেটারী নাজমুল ইসলাম বকুলকে গতকাল রাতে চুনারুঘাট থানা পুলিশ আটক করেছে।
গতকাল ৮ নভেম্বর রবিবার রাতে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এডভোকেট নাজমুল ইসলাম বকুল একই সাথে চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, সারাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোর (যুবলীগ ও ছাত্রলীগ) হঠাৎ করে রাতের আঁধারে বা বিভিন্ন সময়ে দেওয়া ‘ঝটিকা মিছিল’ ও মশাল মিছিলের চেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতারি পদক্ষেপ নেওয়া হয়েছে। চুনারুঘাটে যুবলীগের নেতাকর্মীদের গোপন তৎপরতা ও মিছিলের চেষ্টার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আজ তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কালনেত্র