
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবুল কালাম চেয়ারম্যান বাজার,ব্যারিস্টার হাবিবুল্লা সোহেল ম্যানশন ৪নং পাইকপাড়া ইউনিয়নে আন-নূর ইসলামিক মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আছকির মাস্টার সাহেব। পরিচালনায় :আক্তারোজ্জামান
আর উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাবিবুল্লাহ সোহেল, হালিমুর রশীদ কাজল, মোহাম্মদ আব্দুল হামিদ মাও রফিকুল ইসলাম, কাজল মিয়া, শামছুল হক,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠন, আধুনিক শিক্ষার প্রসার এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিকে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আন-নূর ইসলামিক মডেল একাডেমিতে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা, নামাজ ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের জন্য ১ নভেম্বর ২০২৬ থেকে ভর্তি ফরম বিতরণ, ১৫ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু এবং ৩ জানুয়ারি ২০২৭ থেকে নিয়মিত ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
তরফ শিক্ষা ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিশুদের মানসম্মত, আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায়।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সফল পরিচালনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।