1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ইনাতাবাদ গ্রামে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’র শুভ উদ্বোধন শায়েস্তাগঞ্জ থেকে আন্তর্জাতিক মঞ্চ COP31-এ যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস  চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান বাড়ল গ্রাম পুলিশের বেতন ভাতা: ৭ নভেম্বর থেকেই কার্যকর চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন

ইনাতাবাদ গ্রামে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’র শুভ উদ্বোধন

আব্দুল জাহির মিয়া
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’।

 

৭ নভেম্বর (শনিবার) সকালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে আমেরিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক, বিশিষ্ট আলেম মাওলানা নোমান আহমদ হানিফ।

তিনি প্রবাসে থেকেও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং অত্র এলাকার শিশুদের মাঝে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের পর দেশ ও জাতির কল্যাণ, এবং আল-মদিনা ইসলামী একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামোনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় মুরুব্বী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একাডেমীর সার্বিক সাফল্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews