হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’।
৭ নভেম্বর (শনিবার) সকালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে আমেরিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক, বিশিষ্ট আলেম মাওলানা নোমান আহমদ হানিফ।
তিনি প্রবাসে থেকেও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং অত্র এলাকার শিশুদের মাঝে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের পর দেশ ও জাতির কল্যাণ, এবং আল-মদিনা ইসলামী একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামোনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় মুরুব্বী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একাডেমীর সার্বিক সাফল্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দ.ক.সিআর