1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ 

চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন শেষ হয়েছে। শুক্রবার ছিল মহাসম্মেলনের সপ্তম ও সমাপনী দিন।

সমাপনী দিনের মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।

এ সময় এমপি এস.এম. ফয়সল তাফসীরুল কোরআন মাহফিলের সার্বিক আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র আট মাস হয়েছে।

তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন। তিনি এ সময় ১২ লাখ টাকার অনুদানের ঘোষণা করেন।

সাত দিনব্যাপী এ মহাসম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও তাফসীর পেশ করেন।গত সাত দিন ধরে চলা এ মহাসম্মেলনে ওয়াজ ও তাফসীর শুনতে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।

শুক্রবার সমাপনী দিনের মধ্য দিয়ে ৪১তম এ বার্ষিক মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews