1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ চুনারুঘাটের প্রমার গৌরবময় সাফল্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’

মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা পাইপলাইন থেকে তেল চুরির বিষয়টি শনাক্ত করেন। পরে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে পাইপলাইনে বিশেষ পাইপ বসানোর সরঞ্জাম, তেল চুরির উপকরণ ও তেল মজুতের বিভিন্ন আলামত পাওয়া যায়।

জিটিসিএল সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে কয়েকটি বড় পানির ট্যাংকি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বাড়িতে তেল মজুতের জন্য দুটি বড় গর্ত তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যেতে চাইলে তিনি বাধা দেন। পরে তাঁর বাড়ি থেকে তেল মজুতের ট্যাংকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে প্রায় ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের ১০ জানুয়ারি মাধবপুর পৌরসভার নোয়াগাঁও এলাকায় জাতীয় গ্রিডলাইনের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছিল।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews