
চুনারুঘাট উপজেলার গাদীশাল এলাকায় অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেছে মোবাইল কোর্ট।
আজ রাত ১১ টায় গাদীশাল এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় গাদীশাল এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুল জাহিরকে এই অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করার পাশাপাশি ভবিষ্যতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার বিষয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান ও সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুনারুঘাট উপজেলার সকল স্থানে কৃষি জমি রক্ষা এবং যথাযথ অনুমতি ব্যতীত মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
কালনেত্র