1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ অনৈতিক শিক্ষা ভালো জাতি গড়তে পারে না হবিগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ চুনারুঘাটে আন-নূর ইসলামিক মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে পরামর্শ সভা আহম্মদাবাদে নিম্নমানের চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ: চরম অসন্তোষ ড. এম এ রশীদ : প্রকৌশল জগতের এক উজ্জল নক্ষত্র বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ইনাতাবাদ গ্রামে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’র শুভ উদ্বোধন

অনৈতিক শিক্ষা ভালো জাতি গড়তে পারে না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। অনৈতিক শিক্ষা কখনো ভালো জাতি উপহার দিতে পারে না। নৈতিক শিক্ষা ছাড়া যতই শিক্ষা দেওয়া হোক, অনৈতিকতার কারণে একটি পরিবার ও জাতি ধ্বংসের পথে চলে যেতে পারে।

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহফুজা হান্নান বলেন, সরকার যা কিছু দেয়, সব উপজেলায় সমভাবে দেওয়ার চেষ্টা করা হয়। সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা থাকে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষিত করতে হবে, যাতে জাতির মেরুদণ্ড ঠিক থাকে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তার প্রভাব গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে। তাই শিক্ষকদের শিশুদের প্রতি আন্তরিক হওয়ার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে নীতি ও নৈতিকতার শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।

বিশ্বনাথে আসার উপলক্ষে অধ্যাপক মাহফুজা হান্নান পৌরসভার অন্তর্গত রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও হযরত ওমর ফারুক (রা.) একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews