
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ফুল মিয়ার উদ্যোগে এই স্বাস্থ্য পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ও সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয় এবং তাদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় আমুরোড বাজারের পোশাক ব্যবসায়ী এমরান হোসেন স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চা বাগান এলাকার মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
কালনেত্র