1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কমলগঞ্জে তালামীযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছোট হয়ে আসছে শীত মৌসুম সুরা আন-নাহল, আয়াত ৬৮: মহান আল্লাহ’তায়ালার মহাপরাক্রমের প্রমাণ- মোস্তফা মোরশেদ ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে একটি সেতুর অপেক্ষায় ২৬ বছর: ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভাদেশ্বর বাসীর একমাত্র ভরসা লাইসেন্সবিহীন আদম ব্যবসার আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: আলোচনায় চুনারুঘাটের রাসেল মিয়া হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা, আহ্বায়ক ফজলুল হক তরফদার হবিগঞ্জের নতুন ডিসি জাকির হেসেন লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছোট হয়ে আসছে শীত মৌসুম

মার্জিয়া আক্তার
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে অবশেষে মাথার ওপর বনবন করে ঘুরতে থাকা পাখার গতি কিছুটা কমল। অথচ দু’দশক আগের নভেম্বর কাঁথা-কম্বল- হালকা সোয়েটার বা শাল ছাড়া কল্পনাই করা যেত না।

আবহাওয়াবিদেরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে শীত ছোটো হয়ে আসছে। আর এর প্রভাব শুধু আমাদের দৈনন্দিন জীবনযাপন নয়, পড়বে কৃষি ও স্বাস্থ্যে।

আবহাওয়াবিদ মুহাম্মদ বজলুর রশীদ জানান, এ বছর শক্তিশালী ‘এল নিনো’ সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে।

“এ বছর অক্টোবরেই দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল,” বজলুর রশীদ রোকেয়া কালেকটিভকে বলেন।

তবে শুধু এল নিনোর কারণে এ বছর শীত দেরিতে এলো বিষয়টি তা নয়, তাও জানান এই আবহাওয়াবিদ।

“বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে দিন দিন ছোট হয়ে আসছে শীতকাল, আর দীর্ঘ হয়ে উঠছে গরমের দিনগুলো,” তিনি যোগ করেন।

চলতি মৌসুমে শীতের ধরন কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন,

বাংলাদেশের উত্তরাঞ্চলে আগেই শীত পড়ে। আর ঢাকায় পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বর।

এ মৌসুমে ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকলেও সেটা তীব্র হওয়ার সম্ভাবনা কম। অনুভূতি থাকবে কিছুটা উষ্ণ শীতের। শীত আবার একটানাও থাকবে না। কুয়াশার কারণে ঠান্ডা পড়বে মাঝে মাঝে।

শীত ছোট হয়ে এলে কি হবে?

কৃষিবিদরা বলছেন শীত ছোট হয়ে আসার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক জানান, শীতের স্থায়ীকাল কমে যাওয়ার কারণে দেশের প্রধান রবিশস্য গমের আবাদ ও ফলন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

“আগে দেশে যেখানে ৩০ লাখ টন গম হতো, শীতের অনুপস্থিতির কারণে তা এখন ১০ লাখ টনে নেমে এসেছে,” আনোয়ার ফারুক রোকেয়া কালেকটিভকে বলেন।

দেশের মূল ভূখণ্ডে গমের চাষ এখন অনেকটাই কমে এসেছে। উত্তরাঞ্চলের যেখানে ঠান্ডা পড়ে সেখানে এখনো কিছু পরিমাণ গমের চাষ হয়ে থাকে।

শুধু গম নয়। আলু, সরিষা, ফুলকপি ও বাঁধাকপির মতো শীতকালীন সবজির বৃদ্ধির পুরোটাই নির্ভর করে ঠান্ডার ওপর। সময়মতো শীত না থাকলে এসব ফসলের ফলন কমে যায় এবং পোকামাকড়ের আক্রমণ (পেস্ট ইনফেসটেশন) অনেক বেড়ে যায়।

এ প্রসঙ্গে তিনি আরও জানান, শীত দেরিতে আসার কারণে কিংবা শীতকাল দীর্ঘায়িত না হওয়ায় শীতকালীন ফসলের পাশাপাশি খেজুরের রস আহরণ বা পিঠেপুলি বানানোর মতো গ্রামীণ ঐতিহ্যের বিষয়গুলোও ধাক্কা খাচ্ছে।

কৃষিবিদেরা জানান, সাধারণত নভেম্বরের মধ্যে খেজুরের রস আহরণ শুরু হয়। অনুকূল তাপমাত্রা না পেলে গাছে রস হয় না।

তাঁরা পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষিতে গবেষণার ওপর জোর দিচ্ছেন।

আনোয়ার ফারুক জানান, গমের জন্য সাধারণত ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভালো হলেও, বর্তমানে এমন কিছু জাত নিয়ে কৃষিবিজ্ঞানীরা কাজ করছেন বা বের করছেন যেগুলো ৩০ ডিগ্রি সেলসিয়াস বা গরমের মধ্যেও হতে পারে।

সাবেক এই সচিব জানান, জলবায়ুর এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আলু, গম ও ধানের নতুন জাত উদ্ভাবনে আরও গবেষণা বাড়াতে হবে। বিজ্ঞানসম্মত গবেষণা ও নতুন প্রযুক্তির প্রবর্তন করে কৃষকদের কাছে তা পৌঁছে দিতে পারলে, পরিবর্তিত এই আবহাওয়াতেও কৃষকরা সহজেই কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারবেন।

স্বাস্থ্যের কি খবর?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন জানান, মানুষ, প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্য একসূত্রে গাঁথা। বছরের যে সময়ে শীত থাকার কথা, সেই সময়ে যদি গরম থাকে, তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের রোগপ্রতিরোধ ব্যবস্থা দূর্বল হয়ে যায়।

বিশেষ করে শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীরা এই স্বাস্থ্যঝুঁকির সবচেয়ে বেশি শিকার হন।

হঠাৎ গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম লাগায় শরীরে অ্যালার্জি এবং সর্দি-কাশির মতো সমস্যা দেখা দেয়। কারণ আবহাওয়ার এই পরিবর্তনে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয়।

এছাড়া গরম দীর্ঘায়িত হলে ডেঙ্গুসহ বিভিন্ন কীটপতঙ্গবাহিত রোগের প্রকোপও উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে বলে উল্লেখ করেন চিকিৎসক মুশতাক হোসেন।

তাঁর মতে শীত ও গরমের স্বাভাবিক যে রুটিন তা যদি কোনো কারণে অস্বাভাবিকভাবে লম্বা বা ছোট হয়, তবে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

এর ফলে গাছপালা, ফলগাছ ও ফসলের ক্ষতি হয়, যার একটা প্রভাব পড়ে পুষ্টি পরিস্থিতিতে। বিশেষ করে শীতের সময় শীত না থাকলে শীতের ওপর নির্ভরশীল ফসল উৎপাদনে প্রভাব পড়ে। দরিদ্র মানুষের পুষ্টির সমস্যাও বেড়ে যায়।

মুশতাক হোসেন জানান, এই পরিবর্তনশীল সময়ে শিশু ও বয়স্কদের যত্ন নিতে হবে। পাশাপাশি গর্ভবতী নারীদের প্রতি বাড়তি নজর রাখতে হবে।

এছাড়া ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত সঠিক চিকিৎসা ও ওষুধপত্র পাচ্ছেন কি না এবং সেগুলো নিয়ন্ত্রণে আছে কি না- সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews