1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছোট হয়ে আসছে শীত মৌসুম সুরা আন-নাহল, আয়াত ৬৮: মহান আল্লাহ’তায়ালার মহাপরাক্রমের প্রমাণ- মোস্তফা মোরশেদ ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে একটি সেতুর অপেক্ষায় ২৬ বছর: ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভাদেশ্বর বাসীর একমাত্র ভরসা লাইসেন্সবিহীন আদম ব্যবসার আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: আলোচনায় চুনারুঘাটের রাসেল মিয়া হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা, আহ্বায়ক ফজলুল হক তরফদার হবিগঞ্জের নতুন ডিসি জাকির হেসেন লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ 

সুরা আন-নাহল, আয়াত ৬৮: মহান আল্লাহ’তায়ালার মহাপরাক্রমের প্রমাণ- মোস্তফা মোরশেদ

মোস্তফা মোরশেদ উন্নয়ন অর্থনীতি গবেষক
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পবিত্র কুরআনের সুরা আন-নাহল এর ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, “আর আপনার রব মৌমাছিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা পাহাড়ে, গাছে ও মানুষ যে নিবাস তৈরি করে তাতে ঘর তৈরি করার নির্দেশ দিয়েছেন”। আয়াতে ব্যবহৃত ‘আওহা’ (وحي) শব্দটির সাধারণ অর্থ হলো গোপন ও দ্রুত ইশারা করা বা প্রত্যাদেশ। নবীদের ক্ষেত্রে ‘ওহী’ বলতে আসমানি বিধান বোঝানো হলেও, পশুপাখি বা ক্ষুদ্র জীবের ক্ষেত্রে এর অর্থ হলো ‘ইলহাম’ বা সহজাত প্রবৃত্তি (Instinct) বলা হয়েছে। অর্থাৎ, আল্লাহ’তায়ালা মৌমাছির সৃষ্টিগত স্বভাবের মধ্যে এমন এক জ্ঞান ও দক্ষতা দিয়ে দিয়েছেন, যার ফলে তারা সুশৃঙ্খলভাবে বাসা তৈরি করতে শেখে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কারো কাছ থেকে প্রশিক্ষণ ছাড়াই তারা সম্পদের সর্বোত্তম ব্যবহার (optimum) করে নিখুঁতভাবে মৌচাক তৈরি করে থাকে। আজকের আলোচনার বিষয় হলো মৌমাছির মৌচাক তৈরি।

মৌমাছি তাদের বাসা বা চাকের ঘরগুলো ষড়ভুজ বা হেক্সাগন (Hexagon) আকারে তৈরি করে। এর মাধ্যমে তারা শ্রম, শক্তি ও মোমের সাশ্রয় করে জায়গার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। এর নেপথ্যের কারণগুলো একটু ব্যাখ্যা করা যাক। ১ আউন্স মোম তৈরি করতে একটি মৌমাছির প্রায় ৮ আউন্স মধু খেতে হয়। তাই মোম তৈরি করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও শক্তির ব্যাপার। মোম কম ব্যবহার করাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। ষড়ভুজ আকৃতিতে বাসা বানালে সবচেয়ে কম মোম খরচ করে সর্বাধিক ঘর তৈরি করা সম্ভব। মৌমাছির জন্য এটি বৃত্ত, বর্গক্ষেত্রে, আয়তাকার, বা ষড়ভুজ এর যেকোনো একটি হতে পারতো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করার অবকাশ রয়েছে।
ধরা যাক, কোন একটি আকৃতির ক্ষেত্রফল ১ বর্গ ইঞ্চি। এখন দেখতে হবে, কোন আকার তৈরিতে সবচেয়ে কম পরিধি বা পরিসীমা লাগবে। অর্থাৎ, মোম কম খরচ হবে। একটি ১ বর্গ ইঞ্চি বর্গক্ষেত্রের পরিসীমা ৪ ইঞ্চি। পক্ষান্তরে, ষড়ভুজের (Hexagon) পরিসীমা ৩.৭২২ ইঞ্চি। বর্গক্ষেত্র বা ষড়ভুজের ক্ষেত্রে পাশাপাশি রাখলে কোনো জায়গা নষ্ট হবে না। কারণ অনেক বর্গক্ষেত্র বা ষড়ভুজ পাশাপাশি রাখা হয় তখন এরা পারস্পরিক লেগে থাকবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে এরকম হবে না। পাশাপাশি বৃত্তগুলো রাখলে মাঝে অনেক জায়গা নষ্ট হবে। কারণ অনেকগুলো বৃত্তাকার ঘর পাশাপাশি সাজালে প্রতি তিনটি বৃত্তের মাঝখানে ত্রিভুজাকৃতির ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে মূল্যবান জায়গা নষ্ট হয়। যদিও সমান ক্ষেত্রফলের একটি বৃত্তের পরিসীমার দৈর্ঘ্য সবচেয়ে কম (৩.৫৪৫ ইঞ্চি) হয়ে থাকে। মৌমাছির চাকের মতো পাশাপাশি ঘর সাজানোর ক্ষেত্রে কোনো ফাঁকা জায়গা না রেখে সবচেয়ে কম মোম খরচ করতে হেক্সাগনই সেরা প্রমাণিত হয়। কারণ, বৃত্তের ক্ষেত্রে দেয়াল ছোট হলেও মাঝে ফাঁকা জায়গা থেকে যায়। বর্গের ক্ষেত্রে ফাঁকা না থাকলেও হেক্সাগনের চেয়ে মোম বেশি লাগে যা বানাতে হেক্সাগনের তুলনায় প্রায় ৭.৫ শতাংশ বেশি দেয়াল বা মোম প্রয়োজন হয়। এসব সকল আকৃতির ক্ষেত্রে হেক্সাগনই সবচেয়ে আদর্শ (কম দেয়াল, শূন্য ফাঁকা জায়গা)। হেক্সাগনের ক্ষেত্রে পাশাপাশি বসালে দেয়ালগুলো একে অপরের সাথে পুরোপুরি মিলে যায় এবং কোনো জায়গা অপচয় হয় না। এ গাণিতিক সত্যটি হানিকম্ব কনজেকচার (Honeycomb Conjecture) নামে পরিচিত, যা ১৯৯৯ সালে গণিতবিদ থমাস হেলস প্রমাণ করেন।

মহান আল্লাহ সুবহানাহু’তায়ালা মৌমাছির এ বাসা তৈরির বিষয়টি পবিত্র কুরআনে উল্লেখ করেছেন।
তবে মৌমাছিরা শুরুতে একদম নিখুঁত ষড়ভুজ তৈরি করে না। তারা মূলত পাশাপাশি অনেকগুলো মোমের গোল বা কাছাকাছি গোলাকৃতির ঘর বা সিলিন্ডার তৈরি করে। এরপর মৌমাছির শরীরের উত্তাপে এবং মোমের নমনীয়তার কারণে যখন ঘরগুলো একে অপরের সাথে চেপে যায়, তখন তা প্রাকৃতিক নিয়মেই ষড়ভুজের রূপ ধারণ করে। এছাড়া, জ্যামিতিক ও প্রকৌশলগতভাবে ষড়ভুজ আকৃতির গঠন প্রচণ্ড চাপ সহ্য করতে সক্ষম। ফলে অল্প ও হালকা উপাদান দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও মৌচাক অনেক ভারি মধু এবং ছানার ওজন সহজে ধরে রাখতে পারে।

মৌমাছি যে ষড়ভুজাকার (Hexagonal) আকৃতিতে চাক তৈরি করে, তার নিখুঁত পরিমাপ বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। এতো নিখুঁত প্রকৌশল জ্ঞান একটি ক্ষুদ্র পতঙ্গের ভেতরে দিয়ে দেওয়া মূলত স্রষ্টার মহাপরাক্রমের প্রমাণ। ৬৮ নম্বর আয়াতের ধারাবাহিকতায় ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, “মৌমাছি এরপর নানা ধরনের ফলমূল ও ফুল থেকে রস আহরণ করে এবং আল্লাহর দেখিয়ে দেওয়া সহজ পথে চলাচল করে। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের তরল (মধু), যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি বা আরোগ্য”। ৬৯ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, “নিশ্চয় এতে যারা চিন্তা করে সে সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে”।

পরিশেষে বলতে চাই, ছোট্ট একটি পোকা কীভাবে বাসা তৈরি করে এবং মানুষের উপকারে আসে, তা দেখে মানুষের আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা উচিত।

লেখক: উন্নয়ন অর্থনীতি গবেষক

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews