1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে একটি সেতুর অপেক্ষায় ২৬ বছর: ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভাদেশ্বর বাসীর একমাত্র ভরসা লাইসেন্সবিহীন আদম ব্যবসার আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: আলোচনায় চুনারুঘাটের রাসেল মিয়া হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা, আহ্বায়ক ফজলুল হক তরফদার হবিগঞ্জের নতুন ডিসি জাকির হেসেন লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ  চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় হবিগঞ্জে বালিখাল ব্রিজে প্রতিদিন যানজট : স্থায়ী সমাধানে নতুন ব্রিজ নির্মাণের দাবি

ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার ॥
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ভাষানটেক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়েদুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন (৬৫) আর নেই।

গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হবিগঞ্জের আদর্শ ও জনপ্রিয় শিক্ষক প্রয়াত আলহাজ মোঃ জবরু মিয়ার সহধর্মিনী। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে আফিয়া আক্তার, আয়েশা আক্তার ও নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন তিনি। মোঃ জবরু মিয়া ২০২৪ সালের ৭ জুলাই ইন্তেকাল করেছিলেন। গতকাল বাদ জোহর স্বামীর কবরস্থানের পাশেই মরহুমাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার বড় সন্তান ড. মোহাম্মদ জহিরুল হক ও নাতী হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সফিকুর রহমান সেতু। সরকারদলীয় হুইপ মোঃ জি কে গউছ এমপি সংসদ অধিবেশন চলাকালে ঢাকায় থাকায় মোবাইল ফোনে সকলের কাছে মরহুমার জন্য দোয়া চান।

মোহাম্মদ জহিরুল হক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, তাদের বাবা মোঃ জবরু মিয়া নানা কারণে পড়ালেখা অনিশ্চিত হয়ে যাওয়া অনেক ছাত্রছাত্রীকে সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করতেন। শিক্ষকের পাশে থেকে স্বামীকে সহযোগিতা ও সাহস যোগাতেন আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুন। আমৃত্যু তিনি তার স্বামীর ছাত্রছাত্রীর পাশে থেকেছেন। এছাড়া এলাকার কোন অসহায় প্রসূতি নারীর বিপদ হলে ছুটে যেতেন অসুস্থ শরীর নিয়েও।

দৈনিক যায়যায়দিন ও দৈনিক খোয়াইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নূরুল হক কবিরের সহকর্মী সাংবাদিক মোঃ জাকারিয়া চৌধুরী মোছাম্মৎ রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ।
তিনি বলেন, “খালাম্মার মতো আন্তরিক মানুষ পাওয়া এই যুগে দুঃসাধ্য। কখনো বাসায় গেলে খালি হাতে ফেরত দিতেন না। কোনো না কোনো কিছু বাসার জন্য হাতে তুলে দিতেন। মহান আল্লাহ খালাম্মাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করুন।”

দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদ জহিরুল হক শাকীল ও নূরুল হক কবির খোয়াই পরিবারের অন্যতম সদস্য। তাদের পিতা শিক্ষক মোঃ জবরু মিয়া ছিলেন একজন আদর্শ মানুষ। একইভাবে তাদের মা মোছাম্মৎ রাবেয়া খাতুনও ছিলেন পরোপকারী ও অনন্য এক মানুষ। তার চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

মরহুমার পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে উঠতে পারেন, খোদা তাদের সেই ধৈর্য ধারণের শক্তি দান করুন।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews