1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা নতুন করে যেসব সুবিধা পাবেন গ্রাম পুলিশ বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে গ্রাম্য গানের আয়োজন বন্ধে হুইপ জি কে গউছের নির্দেশ

বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসা ছাত্রীর সন্ধান মেলেনি। আদরের মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। মেয়েকে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা। নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোঁয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও মীম আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১০ বছর বয়সী মাদরাসাছাত্রী মীম কোথায় আছে, কীভাবে নিখোঁজ হলো—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা পরিবারের কাছে। প্রতিটি দিন কাটছে মেয়েকে ফিরে পাওয়ার আশায়।

মেয়েকে ফিরে পাওয়ার আশা এখনো ছাড়তে পারেনি পরিবার। তবে দীর্ঘদিনেও কোনো সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েছেন স্বজনরা। পরিবারের আকুতি, “মীম জীবিত না হোক, অন্তত তার মরদেহটুকু যদি খুঁজে পেতাম! তাহলে অন্তত মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম। মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে—তা না জানার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না।”

দুই মাস ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে এখন অনিশ্চয়তা আর বুকভরা কষ্ট নিয়েই দিন কাটছে পরিবারের। সন্তানের ফিরে আসার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে দীর্ঘ হয়ে উঠেছে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মীমকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি । সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews