1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে গ্রাম্য গানের আয়োজন বন্ধে হুইপ জি কে গউছের নির্দেশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম: সংবাদ সম্মেলনে তদন্ত দাবি চুনারুঘাটে রাতের আধারে যুবলীগের ঝটিকা মিছিল: আটক পৌর যুবলীগ নেতা কারাগারে সমাজ ও মানুষের কল্যাণে সেলিম আহমেদের নিঃস্বার্থ অবদান চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ অনৈতিক শিক্ষা ভালো জাতি গড়তে পারে না হবিগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য জব্দ চুনারুঘাটে আন-নূর ইসলামিক মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে পরামর্শ সভা আহম্মদাবাদে নিম্নমানের চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ: চরম অসন্তোষ

হবিগঞ্জে গ্রাম্য গানের আয়োজন বন্ধে হুইপ জি কে গউছের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরসে গান বাজনা এবং বাণিজ্য ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

এছাড়া তিনি শহরের চোরাই মালামাল কেনা-বেচা, ভাঙারি দোকান, মাদক, শিক্ষার্থীদের হোটেল-রেস্টুরেন্টে আড্ডা এবং শহর রক্ষা বাঁধের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

৮ নভেম্বর অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনা দেন তিনি।

সভায় জি কে গউছ বলেন, ‘আমাদের এই এলাকায় ধর্মকর্ম হয়। এখানকার মানুষ এসব গ্রাম্য গান-বাজনা পছন্দ করেন না। সম্ভব হলে পুরো জেলায়, তা না হলে অন্তত আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি, সেখানে যেন বাউল গান-বাজনার আয়োজন না হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে যাতে কোনো ধরনের অশ্লীলতা ছড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এসব আয়োজনের নামে সামাজিক ও ধর্মীয় পরিবেশের অবক্ষয় হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

কোনো আয়োজনের অনুমতি দেয়ার আগে এর পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে সতর্কতার সঙ্গে খোঁজখবর নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শহরের চুরি ও চোরাই মালামাল বেচাকেনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হুইপ জি কে গউছ বলেন, ‘যারা শহরে চুরি করে, তারা চুরি করা মালামাল কোনো না কোনো জায়গায় বিক্রি করে। বিশেষ করে ভাঙারি দোকানগুলোতে এসব মালামাল বিক্রি হয় কি না, তা খতিয়ে দেখতে হবে। চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।’

সভায় শহরের পরিবেশ ও অবকাঠামো রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে বাঁধের আশপাশে কোনো বালু মহাল ইজারা না দেয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের জনবল, সরঞ্জাম ও অন্যান্য সক্ষমতার কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।

হাসপাতালে সরকারি ওষুধ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, স্টোরকিপার ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের উপস্থিতিতে নিয়ম মেনে ওষুধ বিতরণ করতে হবে। এতে ওষুধ বিতরণ কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews