1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট উপজেলা প্রশাসনের পূজার বরাদ্দ ও শাড়ি বিতরণ জারুলিয়া মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ প্রদান  VDF-এর বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত মোঃ খালিদ হাসান সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন সুহেল চৌধুরী মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ : অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা  ​এমপিও নীতিমালা ও গেজেট অমান্য করে দ্বৈত চাকরি: চুনারুঘাটে তোলপাড় হবিগঞ্জে গাড়ি চাপায় শিশুর মৃত্যু, চালক আটক হবিগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ও চা-আড্ডা সুস্থ জীবন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন

চুনারুঘাট পৌরসভার প্রধান সড়কের বেহাল অবস্থা 

মাহবুব রাব্বানী চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চুনারুঘাট পৌরসভার প্রাণকেন্দ্রের বিভিন্ন সড়কের বেহাল দশা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্প্রতি পৌরসভার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার চিত্রে দেখা গেছে, কোথাও রাস্তার অবস্থা নাজুক, কোথাও আবার বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো পৌরসভার প্রাণকেন্দ্রের চিত্র। প্রত্যন্ত এলাকার অবস্থা যে আরও দুর্ভোগের হতে পারে, তা সহজেই অনুমেয়।

ডিজিটাল যুগে এসেও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর এমন বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়দের প্রশ্ন—চুনারুঘাটের সম্মানিত এমপি, মেয়রসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা কি এসব সমস্যার বিষয়ে অবগত নন? নাকি সমস্যাগুলো সমাধানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না?

সামান্য বৃষ্টি হলেই অনেক সড়কে পানি জমে যায়। নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

সময়ে সময়ে উপদেষ্টা, প্রভাবশালী এমপি, চেয়ারম্যান-মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি পেয়েছে চুনারুঘাট। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী চলাচলের উপযোগী ও টেকসই সড়কব্যবস্থা এখনও নিশ্চিত হয়নি—এমন অভিযোগ স্থানীয়দের।

একটি সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা যেমন নাগরিকের অধিকার, তেমনি বর্তমান সরকারের সময়েও জনগণের মৌলিক সমস্যার সমাধান না হলে প্রশ্ন উঠবেই। আওয়ামী লীগ কিংবা বিএনপি—দল যারই হোক, জনগণের প্রয়োজনীয় উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব।

তাই প্রশ্ন থেকেই যায়—সম্পদশালী, বিশ্বস্ত কিংবা প্রভাবশালী জনপ্রতিনিধি পেলেই কি জনগণের প্রত্যাশা পূরণ হয়? নাকি প্রয়োজন কাজের মাধ্যমে তার প্রমাণ দেওয়া?

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews