1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে দ্বিতীয় নবীগঞ্জের ইউএনও সুলতানা জেরিন

নবীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। সিলেট বিভাগের সবকটি উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিরলস প্রচেষ্টা এবং প্রশাসনিক দক্ষতার ফলেই এ অনন্য সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সহজ ও দ্রুগামী উপায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের দিকনির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করা হয়। নিয়মিত মনিটরিং এবং প্রশাসনিক তৎপরতার কারণে স্বল্প সময়েই এ কার্যক্রমে অভাবনীয় সাফল্য আসে, যা বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। এ গৌরবময় কৃতিত্ব অর্জনের খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, ইউএনও সুলতানা জেরিনের এই দক্ষ ও গতিশীল নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা আগামী দিনেও সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানের সব ক্ষেত্রে সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews