1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ

দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন মানুষ কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। অথচ আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৯২ শতাংশের বেশি পেশাদার চিকিৎসাসেবার আওতায় আসছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক পরিসংখ্যান ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে দেশের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বৈশ্বিক গড়ের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বিশ্বে প্রতি সাতজনে একজন মানসিক সমস্যায় আক্রান্ত। সংস্থাটির হিসাবে, দক্ষিণ এশিয়ায় অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ।

সংশ্লিষ্ট সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৯২ দশমিক ৩ শতাংশ এবং শিশু-কিশোরদের ৯৪ দশমিক ৫ শতাংশ চিকিৎসাসেবা পান না। এ পরিস্থিতির পেছনে চিকিৎসক ও জনবলের ঘাটতির পাশাপাশি পর্যাপ্ত বাজেট বরাদ্দ না থাকাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র শূন্য দশমিক ০৭৩ জন। অন্যদিকে, মোট স্বাস্থ্য বাজেটের মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ বরাদ্দ রয়েছে মানসিক স্বাস্থ্য খাতে।

জাতীয় জরিপের তথ্য অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যার হার বেশি। পুরুষদের ক্ষেত্রে এ হার ১৫ দশমিক ৭ শতাংশ, নারীদের ক্ষেত্রে ২১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া বয়স্কদের মধ্যে মানসিক সমস্যার হার প্রায় ২৮ দশমিক ১ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ণ, অর্থনৈতিক চাপ, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার তরুণদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের মতো সমস্যা বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির মধ্যে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা বা ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ উদ্যোগের আওতায় দেশের ৮৪৬ জন অ-বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবাদাতাকে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন বলেন, ‘মানসিক সমস্যা খুব গভীরে চলে যাওয়ার আগেই তা শনাক্ত করা গেলে আত্মহনন-সহ বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। তাই শুরুতেই এ বিষয়ে গুরুত্ব দেয়া জরুরি।’

ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগে আক্রান্ত ব্যক্তির মনের কথা মনোযোগ দিয়ে শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক ভাবে কথা শোনা ও প্রাথমিক সহায়তা দেয়ার জন্য সাধারণ মানুষেরও কিছু মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভর না করে কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহানুভূতিশীল আচরণ এবং আক্রান্ত ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা সম্ভব।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews