1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা নতুন করে যেসব সুবিধা পাবেন গ্রাম পুলিশ

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নিরলস প্রচেষ্টায় জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত বিস্তৃত পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নের জন্য ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোদমে মাঠপর্যায়ে কাজ শুরু করবে।

​উপজেলার অত্যন্ত প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার ছাড়াই পড়ে ছিল। ফলে সময়ের সাথে সাথে এর পিচ ও সুরকি উঠে গিয়ে পুরো পথজুড়ে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিণত হওয়ায় যান চলাচল একপ্রকার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
​সড়কটির দুই পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুনামধন্য ও বড় শিল্পকারখানা। ফলে স্বাভাবিক যাতায়াতের পাশাপাশি প্রতিদিন শিল্পপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক, কাঁচামাল বহনকারী ভারী ট্রাক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল।
​এলাকাবাসীর এই জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শুরুতে নিজস্ব অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা চালান। কিন্তু সড়কটির দীর্ঘমেয়াদি সমাধানের জন্য এটি যথেষ্ট ছিল না। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন। তাঁর জোর তৎপরতার জের ধরেই মন্ত্রণালয় থেকে এই ২৩ কোটি ৮০ লাখ টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়।
​মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই ঠিকাদার কার্যাদেশ পাবেন এবং দ্রুততম সময়ে কাজ শুরু হবে। স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া জানান, এই প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের মূল চাবিকাঠি। দীর্ঘ প্রতীক্ষার পর সংসদ সদস্যের এই উদ্যোগে মূল সংস্কার কাজ শুরু হতে চলায় স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
​সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এ বিষয়ে বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ ও দুর্ভোগ দূর করতে সবসময় আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজ সহ মাধবপুর ও চুনারুঘাট এলাকার সর্বাঙ্গীন যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews