1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা নতুন করে যেসব সুবিধা পাবেন গ্রাম পুলিশ

আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা

আল-আমিন সাঈফী
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের শিক্ষার্থীদের দল ‘DEMON 71’ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা ATLÂNTIA International STEM Olympiad 2026-এর বাংলাদেশ পর্বে স্বর্ণপদক অর্জন করেছে। একই সঙ্গে আগামী ১৪ থেকে ১৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে দলটি। তবে প্রয়োজনীয় স্পন্সর ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে তাদের তুরস্কযাত্রা এখনো অনিশ্চিত।

গত ৬ নভেম্বর সিলেটের Leading University-তে অনুষ্ঠিত বাংলাদেশ পর্বে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয় ‘DEMON 71’। দলটি তাদের দ্বিতীয় প্রজন্মের রোবোটিকস রোভার ‘PHANTOM-X: Tactical Defense Rover’ প্রকল্প নিয়ে Technology & Innovation ক্যাটাগরির Artificial Intelligence বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক অর্জন করে।

PHANTOM-X একটি AI-ভিত্তিক flagship রোভার। দলের সদস্যরা হলেন তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও সৈয়দ মেহেদী হাসান। দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন মিনজাব ছাহাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Leading University-এর Founder & Chairman দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Professor Dr. Mohammed Taj Uddin এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। প্রতিযোগিতাটির আয়োজক ছিল General Science Olympiad।

তবে এবারের অর্জনের আনন্দের পাশাপাশি দলটির মধ্যে কাজ করছে আগের একটি অভিজ্ঞতার দুশ্চিন্তা। ২০২৬ সালে অনুষ্ঠিত 8th World Invention Competition and Exhibition (WICE 2026)-এর বাংলাদেশ জাতীয় পর্বেও স্বর্ণপদক অর্জন করেছিল ‘DEMON 71’। একই সঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেলেও প্রয়োজনীয় স্পন্সর ও আর্থিক সহযোগিতা না থাকায় শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি।

এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন দলের সদস্যরা। জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার যোগ্যতা অর্জন করলেও অর্থায়নের অভাবে বারবার সেই সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ‘Fibonacci International Robot & STEM Olympiad 2026’-এর জাতীয় পর্বে ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর জাতীয় পর্যায়ে বিশেষ পঞ্চম স্থান অর্জন করেছে দলটি। এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তাদের।

এ অবস্থায় তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে দলটি। প্রয়োজনীয় স্পন্সর পাওয়া গেলে এবার অন্তত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবন ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে ‘DEMON 71’।

মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু অর্থের অভাবে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ হারাতে চায় না দলটি। এখন তাদের অপেক্ষা একটি সহযোগিতার হাতের, যা বাহুবলের এই তরুণ উদ্ভাবকদের তুরস্কের মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews