1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ চুনারুঘাটে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রবাসীর ঘর থেকে অস্ত্রসহ যুবক আটক শব্দের শরীরে কবির আত্মার বসবাস, কবিতার রাজ্যে প্রত্যেক কবিই এক একটি স্বতন্ত্র ভূবন যে কলম স্বপ্ন দেখায়, যে সাহিত্য সমাজ বদলায়; সৃজনশীল লেখকের আনন্দ ও শক্তি আট বছর পর নির্বাচনের সুযোগ: বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা চুনারুঘাটে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ কেয়ারটেকার ছাড়া হচ্ছে না দামোদরপুর শ্মশানের নতুন ঘর

আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমু চা বাগানের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে আকস্মিকভাবে অংশগ্রহণ করেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সকলের মঙ্গল ও আশীর্বাদ কামনা করেন।

এর আগে, দামোদর ব্রত উপলক্ষে আমু ও নালুয়া চা বাগানের মন্দিরে মাসব্যাপী নানা ধর্মীয় আয়োজন চলে। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews