হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমু চা বাগানের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে আকস্মিকভাবে অংশগ্রহণ করেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সকলের মঙ্গল ও আশীর্বাদ কামনা করেন।
এর আগে, দামোদর ব্রত উপলক্ষে আমু ও নালুয়া চা বাগানের মন্দিরে মাসব্যাপী নানা ধর্মীয় আয়োজন চলে। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।
কালনেত্র