1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

এ মাসেই বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বন্যার আভাস

আবহাওয়া ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

চলতি আগস্ট মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে কয়েক দফা বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে সারাদেশে ৫ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এসময়ে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।

বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীসমূহের পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে।

গত জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৯ শতাংশ এবং সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (৪ জুলাই) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস (২১ ও ২২ জুলাই)। এছাড়া ৮ জুলাই চট্টগ্রামে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৩২৯ মিলিমিটার রেকর্ড করা হয়।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews