
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
এ উপলক্ষে আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ মহোদয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র সদস্য সচিব এডভোকেট গুলজার খান, হবিগঞ্জ সদর ইউএনও, এনডিসি, বিভিন্ন উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য সচিবগণ, ক্রীড়া সংগঠক ও রেফারিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সভায় টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
কালনেত্র