হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছিল একটি চক্র। সোমবার পরিচালিত অভিযানে এসব অবৈধ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে করাতকলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ জানান, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ করাতকলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।