1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাবুর বাড়িতে মাদকের আখড়া ও শ্মশানঘাটে মদ বিক্রির অভিযোগ; উচ্ছেদ করতে গিয়ে ইউপি সদস্য হয়রানির শিকার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ চুনারুঘাটে মহাপ্রভু মন্দিরের রাসলীলা উৎসবে ওসি মোঃ সাইফুল ইসলাম সংবর্ধিত চুনারুঘাটের ছয়শ্রী মনিপুরী পাড়ায় ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব অনুষ্ঠিত সংবাদ লেখার ছয় চাবিকাঠি: 5W+1H- সাংবাদিকতার প্রাণ  চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে সরকার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারের বড় এই পদক্ষেপের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, জোরালো টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে তিনি বেশ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন। যেকোনো হুমকি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং অন্যান্য সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সহিংসতা রোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিজিবি এখন পর্যন্ত ঢাকা ও অন্য ছয়টি জেলায় ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের অভিযান সমন্বয়ের জন্য বাহিনীটি প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে। এতে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, সমন্বিত এই পদক্ষেপগুলো সরকারের কঠোর নিরাপত্তা অবস্থানেরই বহিঃপ্রকাশ। নাশকতা রোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় দেশব্যাপী বাহিনী মোতায়েন, সীমান্তে কড়া নজরদারি এবং গোয়েন্দাভিত্তিক অভিযানকে একসূত্রে গাঁথা হয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews