1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কেয়ারটেকার ছাড়া হচ্ছে না দামোদরপুর শ্মশানের নতুন ঘর বাবুর বাড়িতে মাদকের আখড়া ও শ্মশানঘাটে মদ বিক্রির অভিযোগ; উচ্ছেদ করতে গিয়ে ইউপি সদস্য হয়রানির শিকার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ চুনারুঘাটে মহাপ্রভু মন্দিরের রাসলীলা উৎসবে ওসি মোঃ সাইফুল ইসলাম সংবর্ধিত চুনারুঘাটের ছয়শ্রী মনিপুরী পাড়ায় ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব অনুষ্ঠিত সংবাদ লেখার ছয় চাবিকাঠি: 5W+1H- সাংবাদিকতার প্রাণ  চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাবুর বাড়িতে মাদকের আখড়া ও শ্মশানঘাটে মদ বিক্রির অভিযোগ; উচ্ছেদ করতে গিয়ে ইউপি সদস্য হয়রানির শিকার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার ঐতিহ্যবাহী ‘বাবুর বাড়ি’তে মালিক পক্ষের অনুপস্থিতির সুযোগ নিয়ে মাদকের আখড়া ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাড়িটির কেয়ারটেকার বিজয় চন্দ্র দেব সাধুর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবুর বাড়ির মালিক পক্ষ এলাকায় না থাকার সুযোগে কেয়ারটেকার বিজয় চন্দ্র দেব সাধু বাড়িটিকে বহিরাগতদের আড্ডা ও মদ্যপানের নিরাপদ স্থানে পরিণত করেছেন। সম্প্রতি তিনি পার্শ্ববর্তী চা বাগান থেকে চোলাই মদ (বাংলা মদ) সংগ্রহ করে ওই বাড়িতে বসেই স্থানীয় যুবক ও বিভিন্ন শ্রেণির মানুষের কাছে বিক্রি শুরু করেন। এতে এলাকার উঠতি বয়সী যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে এবং বাবুর বাড়িতে তাদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

মাদক কেনাবেচা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিজয় চন্দ্র সাধু কেয়ারটেকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং চুনারুঘাট থানা পুলিশ বাবুর বাড়িতে কয়েক দফায় অভিযান পরিচালনা করে।

পুলিশি অভিযানের পর বিজয় চন্দ্র সাধু কৌশল পরিবর্তন করে বাবুর বাড়ির পেছনের শ্মশানঘাট এলাকায় তার মাদক ব্যবসা সরিয়ে নেন এবং সেখানে একটি অস্থায়ী আখড়া ঘর গড়ে তোলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য শামীম মিয়া এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শ্মশানঘাট এলাকায় ধাওয়া দেন এবং মাদকের আখড়া ঘরটি ভেঙে দেন।

স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা বন্ধে পদক্ষেপ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে কেয়ারটেকার বিজয় চন্দ্র দেব সাধু উল্টো ইউপি সদস্য শামীম মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মাদক নির্মূলে জনপ্রতিনিধির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং বাবুর বাড়ি ও শ্মশানঘাট এলাকাকে মাদকমুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews