1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

ফ্যামিলি কার্ড পেতে নারীদের প্রস্তুত রাখতে হবে যেসব কাগজ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় শুরু হয়েছে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। বাড়ি, ফ্ল্যাট ও ঘরে ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি এটি। প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ইস্যু করা হবে এই কার্ড। সেজন্য নারীদের প্রস্তুত রাখতে হবে কিছু কাগজপত্র, কয়েক ধরনের তথ্যও।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।

এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্যও প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে সই বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।

বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews