1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা  চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সম্মাননা পেল পাঁচ শিক্ষার্থী। তাদের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া, ক্রেস্ট প্রদান ও গজল পরিবেশনার মধ্য দিয়ে ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয়েছে দারুন্নাজাত মডেল একাডেমির পাগড়ী প্রদান অনুষ্ঠান ও গজল সন্ধ্যা।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ কৃতিত্ব অর্জন করে আলোচনায় আসে দিনাজপুরের ৯ বছর বয়সী হাফেজ মুসআব জাউদান। মাত্র ১ বছর ৯ মাস ১৭ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সে অর্জন করেছে বিরল সাফল্য।

পাগড়ীপ্রাপ্ত অন্য শিক্ষার্থীরা হলো—মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকার জোবায়ের আনসারী (১০), আরাফাত ইসলাম সিয়াম (১২), আবুবক্কর সিদ্দিক নিরব (১২) ও উমর ফারুক নিলয় (১২)।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নূরানী শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আলহাজ মাওলানা মুফতি শাহ সুফি সৈয়দ সালেহ আহমদ মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক আহমেদের। বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে প্রতিনিধি জহিরুল ইসলাম সিয়াম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে পাগড়ী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়। সভাপতিকেও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

এতে নোয়াপাড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

ধর্মীয় আলোচনা, গজল পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews